,

ফের পাকিস্তান হাইকমিশনারকে তলব

suja_alam_12710_1463047075নিউজ ডেস্ক : একাত্তরের বদরপ্রধান জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় ক্ষুব্ধ পাকিস্তান নাক গলানো অব্যাহত রেখেছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নাজমুল হুদাকে তলব করা হয়েছে।

এরই পাল্টা হিসেবে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালের মধ্যেই সুজা আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব ও কনস্যুলার মিজানুর রহমানের সঙ্গে দেখা করবেন।

এ সময় পাকিস্তানের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি তুলে দেয়া হবে।

উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামীর ফাঁসির রায় কর্যকর করা হয়।

নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে গতকাল বুধবার সর্বসম্মতভাবে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এ ঘটনায় গভীরভাবে মর্মাহত বলে জানায়।

এছাড়া গণহত্যায় নিজামীর সম্পৃক্ততাকে ‘কথিত অপরাধ’ উল্লেখ করে দেশটি ধৃষ্টতা দেখিয়েছে। সেই সঙ্গে বলেছে, ‘পাকিস্তানের সংবিধান ও আইন সমুন্নত’ রাখাই ছিল তার অপরাধ।

এ নিয়ে মতিউর রহমান নিজামীকে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত এক সপ্তাহের মধ্যে দুদফা বিবৃতি দিল। এর আগে ৬ মে তারা বিবৃতি দিয়েছিল।

এর আগে গত সোমবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ইসলামাবাদের দেয়া ৬ মের বিবৃতিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর দুদিন পর আবার দেশটি একই বিষয়ে প্রতিক্রিয়া জানায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে