,

রাজধানীতে হরতালের প্রভাব পড়েনি

Hortal-motijheel20160512054352নিজস্ব প্রতিবেদক : জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরকে কেন্দ্র করে দলটির ডাকা হরতালে প্রভাব পড়েনি রাজধানীতে। অন্যদিনের মতো যান চলাচল ও বিভিন্ন প্রতিষ্ঠান চলছে স্বাভাবিকভাবে।

বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। হরতাল উপলক্ষে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে বেলা ১১টা পর্যন্ত দেখা গেছে, রাজধানীর ফার্মগেট, আসাদগেট, মিরপুর, মহাখালী, আগারগাঁও ও বনানী রুটে যান চলাচল স্বাভাবিক। তবে প্রাইভেটকারের সংখ্যা কম দেখা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় যেন নাশকতামূলক কর্মকাণ্ড না হয় সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ-র‌্যাব সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

নাশকতা ও বিশৃঙ্খলা রোধে বুধবার রাত থেকেই র‌্যাব-পুলিশের নিয়মিত টহল কার্যক্রমও চলছে। গুরুত্বপূর্ণ এলাকায় র‌্যাব-পুলিশের চেকপোস্ট বাড়ানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার জানান, হরতালে নাশকতাকারীদের প্রতিরোধের সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, র‌্যাব পুলিশের সঙ্গে নাশকতা বিরোধীদের ঠেকাতে সব সময় কাজ করে আসছে। হরতালে কেউ যাতে নাশকতা চালাতে না পারে সেজন্য র‌্যাবের সব কটি ইনটেলিজেন্স ও ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে