,

মৃত্যুদণ্ড বাতিল করতে সরকারকে উকিল নোটিশ

4নিউজ ডেস্ক : বাংলাদেশের সব ধরনের আইন থেকে মৃত্যুদণ্ড বাতিল চেয়ে সরকারকে একটি উকিল নোটিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুচ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। আগামী ২৪ ঘণ্টার স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে নোটিশের জবাব দিতে বলা হয়ছে।

একই সঙ্গে, এ আবেদনের বিষয়ে দেশের আইন থেকে মৃত্যুদণ্ড রহিতকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, বিশ্বের ১৪০টি দেশের আইন থেকে মৃত্যুদণ্ড উঠিয়ে দেয়া হয়েছে। তাই সাজা হিসেবে মৃত্যুদণ্ডকে নিষ্ঠুর, অমানবিক উল্লেখ করে তা বাতিল চাওয়া হয়েছে।

অ্যামনেস্টির তথ্যমতে, এখন পর্যন্ত ১৪০টি দেশ মৃত্যুদণ্ড আইনগতভাবে বা প্রথা হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করেছে।২০০৪-২০১৩ পর্যন্ত দশ বছরে মৃত্যুদণ্ড বিলোপকারী দেশের সংখ্যা বেড়েছে। ২০১৩-র শেষে বিশ্বের মোট ৯৮টি দেশ মৃত্যুদণ্ড দেয়ার আইন তুলে দিয়েছে।

২০০৪-তে মৃত্যুদণ্ড নিষিদ্ধ ছিল ৮৫টি দেশে। অবশ্য কিছু দেশে আইনত মৃত্যুদণ্ড চালু থাকলেও তা কার্যকর করা হয় না। এই ধরনের দেশের সংখ্যা ৫২। অর্থাৎ মোট (৯৮+৫২) ১৪০টি দেশে এখন মৃত্যুদণ্ড হয় আইনত নিষিদ্ধ অথবা নিষিদ্ধ না হলেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না।

৫৮টি দেশে এখনো মৃত্যুদণ্ডের বিধান আছে। এ পরিসংখ্যানে আছে বাংলাদেশের নাম। বাংলাদেশের আশপাশের দেশগুলোর মধ্যে ভুটান, নেপাল, মিয়ানমার ও মরিশাসে মৃত্যুদণ্ড বিলোপ করেছে। শ্রীলংকা ও মালদ্বীপে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও কোনো তা কার্যকর করা হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে