নিউ মার্কেটে গার্মেন্টকর্মীদের সড়ক অবরোধ
নিউজ ডেস্ক : রাজধানীর নিউ মার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় একটি গার্মেন্টসের শ্রমিকরা। এতে এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সড়ক অবরোধের তথ্যটি নিশ্চিত করেন ধানমণ্ডি জোনের এসি রুহুল আমিন সাগর।
তিনি জানান, বকেয়া বেতনের দাবিতে বেলা ১১টার থেকে এসকে গার্মেন্টসের শ্রমিকরা নিউ মার্কেটের সামনে সড়ক অবরোধ করে রাখে। পুলিশ মালিক পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।











