,

বগুড়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর (পশ্চিমাঞ্চল) মাও. মোফাজ্জল হক (৫৮) ও দুপচাঁচিয়া পৌর জামায়াতের নেতা আবদুর রহিমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।দুপচাঁচিয়া ও আদমদীঘি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার মধ্যরাতে মোফাজ্জল হককে এবং বুধবার সকালে আবদুর রহিমকে গ্রেফতার করে।

full_197129503_1444102572

 

মোফাজ্জল হক ভারপ্রাপ্ত জেলা আমীর। তিনি আদমদীঘির ধনতলা গ্রামের মৃত কায়েমুদ্দিন সরদারের ছেলে। আবদুর রহিম দুপচাঁচিয়া পৌর জামায়াতের অফিস সেক্রেটারি। তিনি দুপচাঁচিয়ার কোলগ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

 

দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মোফাজ্জল হক ২০১৫ সালের জানুয়ারি মাসে দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি এলাকায় বাসে পেট্রলবোমা ছোঁড়ার মামলার আসামী। ঘটনার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আবদুর রহিম নাশকতার ১০টি মামলার চার্জশিট ও এজাহারভূক্ত আসামী। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে