বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

 
নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন। বুধবার বেলা ৪টা ২০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।

Subrahmanyam-Jaishankar

আগামীকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।একইদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।