,

চট্টগ্রামে নিজামীর গায়েবানা জানাযা, সংঘর্ষ

13594_leadনিউজ ডেস্ক : চট্টগ্রামে নিজামীর গায়েবানা জানাযা নামাজকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুরে জোহরের নামাজের পর গায়েবানা জানাযা আদায়ের চেষ্টা করে জামায়াত কর্মীরা। এতে বাঁধা দিতে গেলে এ ঘটনা ঘটে। নগরীর চকবাজার এলাকার প্যারেড মাঠে জামায়াত কর্মীদের মোকাবিলায় এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ।

এসময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা পড়তে জামায়াত-শিবিরের নেতাকর্মী জড়ো হলে মাঠে প্রবেশ করতে বাধা দেয় পুলিশ। পরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা প্যারেড মাঠের একটি ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তখন পুলিশ একাধিক ফাঁকা গুলি করে। ছাত্রশিবিরের নেতাকর্মীরা চট্টগ্রাম কলেজেসহ বিভিন্ন এলাকায় মিছিল করে চলে যায়।

এ সময় ময়দানের পশ্চিম দিকে ছাত্রলীগের নেতৃত্বে জামায়াত ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মিছিল করা হয়। এছাড়া রাজশাহীতেও গায়েবানা জানাযাকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সেখানে জামায়াতের আমীরসহ ৫৯জন আটক হয়েছে। তবে, ঢাকার বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে কোনও সংঘর্ষ ছাড়াই জানাযা নামায আদায় হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে