,

৫৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

rajphoto-31-12-15-copy-11_183243নিউজ ডেস্ক : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে সবচেয়ে বেশি মাদরাসা বোর্ডের ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া আটটি সাধারণ বোর্ডে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। তবে কারিগরি শিক্ষাবোর্ডে শতভাগ অনুত্তীর্ণ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।

অবশ্য এ হার গত বছরের থেকে বেড়েছে। ওই বছর ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডে ৯টি ও মাদরাসা বোর্ডে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান ছিল।

বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

মাদরাসা শিক্ষাবোর্ডের অর্ধীন এবারের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ১২২টি শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে ৩৭টি থেকে কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

ঢাকা শিক্ষাবোর্ড থেকে ৪ হাজার ২৯৩ প্রতিষ্ঠানের মধ্যে তিনটিতে কেউ পাস করেনি। যশোর বোর্ডের ২ হাজার ৪৮২টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি এবং কুমিল্লায় ১ হাজার ৬৭১ এর মধ্যে তিনটি; বরিশালে ১ হাজার ৩৯০, রাজশাহীতে ২ হাজার ২১৩ এবং দিনাজপুর বোর্ডের ২ হাজার ৫৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি করে মোট ছয়টিতে কেউ পাস করেনি। সিলেট বোর্ড থেকে ৮৫৪ প্রতিষ্ঠানের মধ্যে একটিতে কেউ পাস করেনি। অবশ্য চট্টগ্রাম শিক্ষাবোর্ডে শতভাগ অনুত্তীর্ণ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২ হাজার ১১৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবারের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৯টি প্রতিষ্ঠানে ১০ শতাংশ কিংবা তার কম পাস করলেও ১০০ ভাগ অনুত্তীর্ণ হওয়া কোনো প্রতিষ্ঠান নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে