শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নিষিদ্ধ হওয়া সময়ের ব্যাপার : ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী

photo-1462948360নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হওয়া সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের বিচার হয়েছে এবং হচ্ছে। ওই রায়েই যুদ্ধাপরাধী এবং মানবতাবিরোধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের কথা বলা হয়েছে। এখন পর্যায়ক্রমে এই প্রক্রিয়া শুরু হবে।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাণিজ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়ে গেছেন। মূল অপরাধী পাকিস্তানি সেনাবাহিনীর বিচার না করে তাদের দোসরদের বিচার করা হচ্ছে। এটা ন্যায়সংগত হচ্ছে না।

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি। আমি আপনাদেরকে তাঁর বক্তব্য উদ্ধৃত করে বলছি। তিনি বলেছেন, ‘যুদ্ধকালীন হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগকারী, লুটপাটকারী—এদের ক্ষমা নেই।’ কাজেই বঙ্গবন্ধুকে উদ্ধৃত করে যে কথা বলা হচ্ছে, সেট সত্য নয়।”

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দুটি বড় অর্জন হলো বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের ন্যায়সংগত বিচার সম্পন্ন করা। অনেক বাধা-বিপত্তির পরও এই দুটি বিচার সম্পন্ন হয়েছে। এটি বড় অর্জন।

তোফায়েল আরো বলেন, ৪৫ বছর পর হলেও এ বিচার হচ্ছে। সমগ্র জাতি এ সরকারের প্রতি কৃতজ্ঞ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ