সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মারা গেছেন
আমাদের ব্রাহ্মণবাড়িয়া মে ১১, ২০১৬
নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন(৭৯) মারা গেছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় ভারতের মুম্বাই হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রধানমন্ত্রীর প্রেস উপসচিব আশরাফুল আলম খোকন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।