,

বৃহস্পতিবার হরতাল ঢেকেছে জামায়াত

jamat_logo_12535_1462907104নিউজ ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি।

এছাড়া বুধবার সারা দেশে ও প্রবাসে গায়েবানা জানাজা এবং শুক্রবার দেশব্যাপী দোয়া ও মোনাজাতের কর্মসূচি দেয়া হয়েছে।
মঙ্গলবার দিনগত রাতে ফাঁসির রায় কার্যকরের পরপরই দলটির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা দেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে। তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করায় জাতি গভীরভাবে শোকাহত ও সংক্ষুব্ধ।’

জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, ‘নিজামীর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট এবং রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে পারেনি। তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি সরকারের এহেন প্রতিহিংসাপরায়ণ রাজনীতির তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’

তিনি বলেন, ‘মাওলানা নিজামীকে হত্যা করে যারা জামায়াতকে নেতৃত্বশূন্য করার স্বপ্ন দেখছেন, তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না। সরকার ষড়যন্ত্রের মাধ্যমে নিজামীকে হত্যা করে যে ইতিহাস সৃষ্টি করেছে তা ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’
হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে