,

‘আমি শক্ত আছি, তোমরা শক্ত থেকো’

nijamisojon_112574নিজস্ব প্রতিবেদক : মৃত্যুদণ্ড কার্যকরের আগে জামায়াতে ইসলামীর আমি মতিউর রহমান নিজামী তার পরিবারের সদস্যদের সঙ্গে শেষ সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের বলেছেন, ‘আমি শক্ত আছি, তোমরাও শক্ত থেকো।’

কারাগার থেকে শেষ দেখা করে বেরিয়ে আসার পর নিজামীর দুই ভাতিজি শানু আক্তার ও লুৎফা বেগম এ কথা জানিয়েছেন।

তারা জানান, তাদের চাচা (নিজামী) ফাঁসি হওয়া নিয়ে মোটেই বিচলিত নন। বরং পরিবারের স্বজনদের শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। স্বজনদের জন্য তিনি দোয়া করেছেন। তার জন্যও দোয়া করতে বলেছেন।

কারাগারে ঢুকে কী অবস্থায় নিজামীকে দেখলেন, জানতে চাইলে তারা বলেন, চাচা নামাজ পড়ছিলেন। আমরা যাওয়ার পর নামাজ শেষ করে আমাদের সঙ্গে কথা বলেছেন। বাচ্চাদের আদর করেছেন।

নিজামীর সঙ্গে দেখা করতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনটি গাড়িতে তার পরিবারের ২৬ জন্য সদস্য কারাফটকে পৌঁছান। ৯টা ২৫ মিনিটের দিকে কারাগার থেকে বেরিয়ে যান তারা। এরপরই শুরু হয় ফাঁসি কার্যকরের আনুষ্ঠানিকতা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ