শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁসির মঞ্চ ঘিরে চলছে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোনো আসামির ফাঁসি কার্যকরের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ যেভাবে প্রস্তুত করা হয়, আজ মঙ্গলবার বিকেল থেকে মঞ্চ ঘিরে সে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিকেলেই ফাঁসি কার্যকরের স্থান পরিদর্শন করেছেন কারা কর্তৃপক্ষ। এ ছাড়া কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো কারাগারে আনা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করেও দেখা হয়েছে।

Bd-All-News-24-68

 

কারা সূত্রে এসব কথা জানা গেছে। সূত্র জানায়, ফাঁসির মঞ্চ এলাকায় ফ্লাড লাইট লাগানো হয়েছে। শামিয়ানা টাঙানো হয়েছে। ফাঁসি কার্যকরের সময় উপস্থিত থাকেন সরকারের এমন কয়েকজন কর্মকর্তাও কারাগারে আছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ সাংবাদিকদের জানান, মানবতাবিরোধী অপরাধী ও জামায়াতে ইসলামী আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে সরকার প্রস্তুত রয়েছে।
রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া নিজামীর অন্যসব আইনগত প্রক্রিয়া শেষ হয়। সর্বোচ্চ আদালত ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ার পর সরকার ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেওয়া শুরু করে। নিজামীকে ফাঁসি বহাল থাকার রায় পড়ে শোনানো হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের কনডেমড সেলে নিজামীকে রাখা হয়েছে। আজ রাত পৌনে ৮টার দিকে তিনটি মাইক্রোবাসে করে পরিবারের ২১ জন সদস্য কারাগারের ফটকে আসেন। এরপর তাঁরা ভেতরে ঢোকেন।
এদিকে কেন্দ্রীয় কারাগারের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারাগারের আশপাশের সড়কগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে। লোক চলাচল বন্ধ হয়ে গেছে। কারাগারের আশপাশে যুদ্ধাপরাধের ফাঁসির দাবিতে সোচ্চার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অবস্থান করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য কারাগারের চারপাশে অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু