শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীরা অনলাইনে বেতন নির্ধারণ না করলে তা ‘স্থগিত’

 
নিজস্ব প্রতিবেদক : অনলাইনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোতে বেতন (পে ফিক্সেশন) ও পেনশন নির্ধারণ বাধ্যতামূলক করতে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।মঙ্গলবার মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়।এতে বলা হয়েছে, আগামী ২০ জুলাইয়ের মধ্যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে বেতন নির্ধারণ সম্পন্ন করতে হবে। নয়তো জুলাই মাসের বেতন তাদের স্থগিত হয়ে যাবে।

salary  pic_127176

 

সম্প্রতি অনলাইনে বেতন ও পেনশন নির্ধারণ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। তিনি সে সময়ই বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতির পদক্ষেপ। আজকে যে পরিবর্তনটা হলো এক হিসেবে বলা যায়, এটা ২৬৮ বছরের পরিবর্তন। ১৯০ বছর ছিল ব্রিটিশ শাসন, ২৩ বছর ছিল পাকিস্তানের শাসন আর ৪৫ বছর আমাদের। ২৬৮ বছর পেরিয়ে বড় একটা পরিবর্তন হলো।

যে কেউ অনলাইনে www.payfixation.gov.bd ঠিকানায় গিয়ে ফরম পূরণ করে তার বেতন ও পেনশন নিজেই নির্ধারণ করতে পারবেন। এর মাধ্যমে সময় বাঁচবে ও সরকারি-কর্মকর্তা কর্মচারীদের হয়রানি কমবে বলেও জানান অর্থমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ