,

সুইডেন যে কোন মৃত্যুদণ্ডের বিপক্ষে: সুইডিস আইনমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : সুইডেন যেকোনো ধরনের মৃত্যুদণ্ডের বিপক্ষে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত সুইডেনের আইন ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মর্গান জোহানসন।আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান সুইস মন্ত্রী।জোহানসন বলেন, বাংলাদেশ ও সুইডেন বন্ধুপ্রতিম দেশ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, ব্লগার হত্যা, আইনশৃঙ্খলাবিষয়ক সম্পর্কগুলো গুরুত্বের সঙ্গে দেখে সুইডেন।

 

sweden pic_127180

এ ছাড়া গত কয়েক বছরে ব্লগার হত্যার বিষয়ে সুইডেনের এ মন্ত্রী জানান, ব্লগার হত্যার বিষয়ে সুইডেন উদ্বিগ্ন। এসব বিষয় নিয়ে বাংলাদেশের আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। সুইডেন বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের উচিত মতপ্রকাশের ক্ষেত্রকে আরো প্রশস্ত করা।সম্প্রতি এক ব্লগার সুইডেনে যাওয়ার ভিসা আবেদন করলে সুইস দূতাবাস তা বাতিল করে দেয়। এ বিষয়ে সুইডেন অনুতপ্ত কি না, জানতে চাইলে জোহানসন বলেন, ‘আমি কোনো একক বিষয়ে অবগত নই। সামগ্রিক বিষয়টি আমরা মূল্যায়ন করছি।’

 

 

এদিকে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ আইনে মৃত্যুদ-ের বিধান রয়েছে। তবে নতুন যে আইনগুলো করা হচ্ছে এ আইনগুলোতে যাতে মৃত্যুদণ্ডের বিধান না থাকে সে বিষয়ে সরকার সচেষ্ট। বর্তমানে যেসব অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এ বিচারগুলো হচ্ছে বিদ্যমান আইনে। এটা আমাদের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কাজেই মৃত্যুদণ্ডের রায় কার্যকর আইনসঙ্গতভাবেই হচ্ছে।’ব্লগার হত্যার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘যে হত্যাকা-গুলো ঘটেছে তা দুঃখজনক। এগুলো সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অনুসন্ধান করছে। অপরাধীদের আইনে আওতায় আনা হচ্ছে। তারা কোনোভাবেই ছাড় পাচ্ছে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে