শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জল্লাদ রাজুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে

raju-jollad_12465_1462873678নিউজ ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ।

এরই অংশ হিসেবে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে জল্লাদ রাজুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজুকে কারারক্ষীদের প্রহরায় প্রিজন ভ্যানে করে কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

এখন পর্যন্ত জল্লাদদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়নি। তবে জল্লাদ রাজুর নেতৃত্বে নিজামীর ফাঁসি কার্যকরের সম্ভাবনা রয়েছে বলে কারা সূত্রে জানা গেছে।

এদিকে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, ‘নিজামী এখন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেননি। না করলে যে কোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।’

কবে ফাঁসি কার্যকর হবে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘সরকার প্রস্তুত, ফাঁসি কার্যকরের জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন, সেসব চলছে। অপেক্ষা করুন, দেখতে পাবেন।’

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ