অর্থ পাচার তালিকায় ৫২ বাংলাদেশী
নিউজ ডেস্ক : পানামা পেপারসের ফাঁস হওয়া দ্বিতীয় কিস্তির চাঞ্চল্যকর গোপন নথিতে ৫২ বাংলাদেশী ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানের জড়িত থাকার কথা জানা গেছে।
সোমবার ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) ওয়েবসাইটে মোট ৫২ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৪ জনের ডাবল অ্যাকাউন্ট, ২ জনের স্বামী-স্ত্রী যৌথ অ্যাকাউন্ট ও ৩ প্রতিষ্ঠানের ৪ অ্যাকাউন্ট রয়েছে।
এ নিয়ে অফশোর কোম্পানি পরিচালনাকারী মোট অ্যাকাউন্টের সংখ্যা ৫৬। এসব অ্যাকাউন্ট খুলতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে ২ প্রতিষ্ঠান ও ১ ব্যক্তি।
‘পানামা পেপারস’ নামে ওসব নথি প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)। ওই তালিকায় বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রপ্রধানসহ শতাধিক ক্ষমতাধর ব্যক্তি ও আত্মীয়স্বজনের কর ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় গড়ার প্রমাণ রয়েছে।
গত মাসের ৫ এপ্রিল প্রথম কিস্তি প্রকাশের পর দ্বিতীয় কিস্তি প্রকাশের ঘোষণা দেয় আইসিআইজে। সোমবার প্রকাশিত এ নথিতে দেখা গেছে, বিশ্বের ২০০টির বেশি দেশের গ্রাহক বিদেশে ২ লাখ ১৪ হাজার অফশোর কোম্পানি স্থাপন করে কর ফাঁকি দিয়ে ব্যবসা করেছে। এতে আইনি সহায়তা দিয়েছে মোসাক ফনসেকা।
জার্মান দৈনিক জিটডয়েচ সাইতংয়ের অনুসন্ধানী সাংবাদিক বাস্তিয়ান ওবারমেয়ারের হাতে ২০১৪ সালে এসব নথি আসে।
অজানা সূত্র থেকে জার্মান দৈনিক জিটডয়েচ সাইতংয়ের হাতে আসে ওই নথিগুলো। পত্রিকাটি সেসব নথি বিশ্লেষণ ও অনুসন্ধানের জন্য ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান আইসিআইজেকে দেয়। ১৯৭৭ থেকে ২০১৫, প্রায় ৪০ বছরের কর্মকাণ্ড-সংক্রান্ত এসব নথি পরীক্ষা-নিরীক্ষা করে তার কিছু অংশ আইসিআইজে ধারাবাহিকভাবে প্রকাশ শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফা নথি ফাঁস করে আইসিআইজে। এক্ষেত্রে সাহায্য করেন জন ডোয়ে নামের এক ব্যক্তি। তবে তিনি কোন লিঙ্গের এটা এখনও জানা যায়নি। কারণ, জার্মান সাংবাদিককে একটি ই-মেইলের মাধ্যমে এ নথি ফাঁসের খবর দেন।
ওয়েবসাইটে এসব বাংলাদেশী ক্লায়েন্টদের ৪২ জনের ঠিকানাও দেয়া আছে।
আইসিআইজের তালিকায় যেসব ব্যক্তির নাম পাওয়া গেছে তারা হচ্ছেন- কফিল এইচএস মুইদ, রুডি বেঞ্জামিন, ইউসুফ রাইহান রেজা, ইশরাক আহমেদ, মিসেস নভেরা চৌধুরী, ফরহাদ গনী মোহাম্মদ, মেহবুব চৌধুরী, বিলকিস ফাতিমা জেসমিন, রজার বার্ব, মো. আবুল বাশার, জাইন ওমর, বেনজির আহমেদ, আফজালুর রহমান, মুল্লিক সুধীর, সরকার জীবন কুমার, নিজাম এম. সেলিম, মোহাম্মদ, মোকসেদুল ইসলাম, মোতাজ্জারুল ইসলাম, মোতাজ্জারুল ইসলাম, এম সেলিমুজ্জামান, আফজালুর রহমান, সৈয়দ সিরাজুল হক, এফএম জুবাইদুল হক, জাফরুল্লাহ কাজী, মোহাম্মদ আমিনুল হক, নাজিম একরামুল হক, ক্যাপ্টেন এমএ জাউল, কাজী রাইহান জাফর, মোহাম্মদ শাহেদ মাসুদ, সালমা হক, খাজা শাহাদাত উল্লাহ, সৈয়দা, সামিনা মির্জা, দিলিপ কুমার মোদী, মোহাম্মদ ফয়সাল করিম খান, মোহাম্মদ শাহেদ মাসুদ, জাফরুল্লাহ কাজী এবং জাফরুল্লাহ নিলুফার, জুলফিকার হায়দার, উম্মে রুবানা, আজমত মঈন, মির্জা এম ইয়াহিয়া, মিস্টার নজরুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, জাফের উম্মেদ খান, নিলুফার জাফরুল্লাহ, এএম জুবায়দুল হক এবং সালমা হক, আসমা মঈন, এএফএম রহমতুল বারী, এএসএম মুহিউদ্দিন মোনেম, খাজা শাহাদাত উল্লাহ, মাহতাবুদ্দিন চৌধুরী, জাফরুল্লাহ নিলুফার। এদের মধ্যে রুডি বেঞ্জামিন ও রজার বার্ব নামে দু’জন বিদেশীর নামও বাংলাদেশের নামের তালিকায় রয়েছে।
কোম্পানি : দ্য বেয়ারার, পেসিনা স্টেফানে ও বাংলা ট্রাক লিমিটেড নামে ৩টি কোম্পানির নামও জানা গেছে।
মধ্যস্থতাকারী : স্টিফান পিরকার ও বিবিটিএল (কোম্পানি) এবং দিলিপ কুমার মোদি (ব্যক্তি)
আইসিআইজের ওয়েবসাইটে প্রদত্ত অ্যাকাউন্টধারীদের ঠিকানা : ৪৪ বিডি ডিটটালাই নোনাকো; ৬৫-৬৬ মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা-১০০০; আদালত ভবন রোড, শাহামাগারস, রাউজান, চট্টগ্রাম; এপিটি ১, হাউস ২১, রোড ১২৩, গুলশান, ঢাকা-১২১২; এপিটি ১, হাউস ২১, রোড ১২৩, গুলশান, ঢাকা-১২১২; এপিটি ২বি, হাউস ১৬, রোড ১, বারিধারা; রেসিডেন্সিয়াল এরিয়া, ঢাকা ১২১২; কনকর্ড টাওয়ার, স্যুইট নং ৯০১, বাংলামটর ১১৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলাদেশ; হাউস ৩৩, রোড ২২, গুলশান-১, ঢাকা ১২১২; হাউস ৭৮, আলাউদ্দিন ফকির রোড, ইসলামপুর, টঙ্গী, গাজীপুর; হাউস ১৮, ব্লক-বি, বসুন্ধরা এভি., বসুন্ধরা আর/এ, ঢাকা; হাউস ১ রোড ৬, বারিধারা ১২১২, ঢাকা; হাউস-৪২৪, সাউথ মনিপুর মিরপুর, ঢাকা; হাউস নং ২৯, রোড নং ২, হিলভিউ রেসিডেন্সিয়াল এরিয়া ৫৭১, আনসিরাবাদ, পঞ্চলাইশ, চট্টগ্রাম; রোড নং ৪/এ, হাউস নং ৪/এ, বনানী, ওল্ড ডিওএইচএস, ঢাকা ১২১২; সেকশস-৬, ব্লক-বি, রোড-১, হাউস-৩১, মিরপুর, ঢাকা; ১৭০/এ বড় মগবাজার, আউটার সার্কেল রোড, ঢাকা-১০০০; ২৫বি, বিডি. রয়েল; ২৬১, বিডি মিচেলেট ১৩০০৯ মার্শেল; ৩/১/ই গাণ্ডা, সাভার, ঢাকা-১৩৪০; হাউস ৩, রোড ৩, খুলশি হিল চট্টগ্রাম; ফার্স্ট ফ্লোর, ৪ মহাখালী কমার্শিয়াল এরিয়া, ঢাকা-১২১২; রোড নং.-১৭, হাউস নং ৩১, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩; প্লট-৭৭, রোড নং ১৮, বনানী, গুলশান, ঢাকা; সিডব্লিউএন (এ) ৪, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২; ৬৮, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা; হাউস ৬ (ডব্লিউডব্লিউবি) রোড ৬৭, গুলশান ২, ঢাকা ১২১৩; হারালা, চন্দনাইশ, চট্টগ্রাম; ৫৯২/এ নাজিরপুল, নাচ লেন. চট্টগ্রাম ৪১০০; হাউস নং ৪-এ, রোড নং ৭৩, গুলশান-২, ঢাকা; হাউস নং ২৫, সিইএস (এ), রোড নং ১২১, গুলশান, ঢাকা-১২১২; হাউস নং ৪-এ, রোড নং ৭৩, গুলশান ২, ঢাকা; হাউস ২৩ বি, রোড ৩৫, গুলশান ২, ঢাকা-১২১২; হাউস ৩৪, রোড ৫, ব্লক-জি, বনানী, ঢাকা-১২১২; হাউস-৫, রোড ৩২, সেকশন-৭, উত্তরা, ঢাকা; ১১১ বীর উত্তম সি. আর দত্ত রোড (সোনারগাঁও রোড) ঢাকা-১২০৫; রাজবাড়ি, কালিমহর; ১৫/১/বি তালাবাগ সোবাহানবাগ, ঢাকা-১২০৭; ফ্লাট ৪, হাউস ৬, রোড ১২৪, গুলশান, ঢাকা-১২১২।











