শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত চেয়ারম্যানকে কুপিয়ে জখম

 
নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান মাওলানা নেছার উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।

jessore_news_chairman_hurt_09.05_.16_

তিনি জামায়াতের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ ইউনিয়ন থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। গত ৭ মে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী জানায়, সোমবার দুপুরের পর তার গ্রামের বাড়ি ছোটপোদাউলিয়া থেকে নায়ড়াতে দাওয়াত খেতে যান। পথে রাজবাড়িয়া দলেররাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ও কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে সেখান থেকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, বেলা আড়াইটার দিকে মাওলানা নেছারউদ্দিনকে কে বা কারা কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্যে তাকে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।

– See more at: http://www.bd-pratidin.com/country/2016/05/09/143767#sthash.9BTv6vtm.dpuf

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা