,

নড়াইলের সেই দুই জল্লাদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে

narail_12380_1462800650নিউজ ডেস্ক : মানবতাবিরোধী মামলায় গ্রেফতার নড়াইলের কুখ্যাত দুই জল্লাদ আবদুল ওহাব (৭৫) ও ওমর আলী শেখকে (৬৫) সোমবার নড়াইল কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।কারাগারের জেলার এ কে এম মাছুম বিষয়টি নিশ্চিত করেছেন।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় গত বছরের ১০ ডিসেম্বর সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ফুলশ্বর গ্রামের নিজ বাড়ি থেকে আবদুল ওহাবকে এবং এবছরের ২ ফেব্রুয়ারি নড়াইল পৌর সভার বরাশুলা গ্রামের নিজ বাড়ি থেকে ওমর আলী শেখকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এসএ মতিন জানান, মুক্তিযুদ্ধের সময় তৎকালীন মহকুমা ‘পিচ কমিটি’র চেয়ারম্যান কুখ্যাত রাজাকার মাওলানা সোলায়মানের নির্দেশে জল্লাদ আব্দুল ওহাব এবং ওমর শেখ স্বাধীনতাকামী মানুষদের চিত্রা নদীর সাবেক মুন্সেফ আদালত সংলগ্ন (বর্তমানে জজ আদালত) লঞ্চ ঘাটের পল্টুনের ওপর নিয়ে জবাই করে নদীতে ফেলে দিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে