,

‘কেন্দ্রীয় কারাগারে আনা মানেই নিজামীর ফাঁসি কার্যকর নয়’

 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা মানেই জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর দণ্ড (ফাঁসি) কার্যকর করা নয়। তিনি বলেন, যথাযথ আইন মেনেই রায় কার্যকর করা হবে।সোমবার জাতীয় প্রেসক্লাবে সাধনা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 

যেকোনো-মূল্যে-আমরা-এদের-চিহ্নিত-করব-স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কোনো চাপ বা থ্রেটের কাছে নতিস্বীকার করবো না। নিয়ম অনুযায়ী নিজামীর দণ্ড কার্যকর করা হবে।’প্রসঙ্গত, আপিল রিভিউ খারিজ হয়ে যাওয়ার পর রোববার রাতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।সোমবার আপিল রিভিউ খারিজের রায়ে সই করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ আপিল বেঞ্চের অপর তিন বিচারপতি। এরপর রায়ের কপি ট্রাইব্যুনালে পাঠানো হয়।

 

 

সেখান থেকে কেন্দ্রীয় কারাগারে রায়ের কপি পোঁছানোর পর নিজামীর কাছে তার সর্বশেষ আইনি সুযোগ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে জানতে চাইবে কারা কর্তৃপক্ষ। প্রাণভিক্ষা না চাইলে দ্রুততম সময়ের মধ্যেই তার ফাঁসি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে