বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রায় লেখা শেষ, চলছে স্বাক্ষরের প্রস্তুতি

nizami1449029162নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের রায় লেখা শেষ হয়েছে। এখন রায়ে স্বাক্ষরের প্রস্তুতি চলছে। রায়ে স্বাক্ষর করার পরেই তা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৫ মে (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এক শব্দেই এ রায় ঘোষণা করেন। বেলা সাড়ে ১১টায় এজলাসে এসে প্রধান বিচারপতি শুধু বলেন, ‘ডিসমিসড’।