ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে মাওলানা নিজামীকে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে। সূত্র জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকায় আনছে পুলিশের একটি দল।রোববার রাতে মাওলানা নিজামীকে নিয়ে কাশিমপুর কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মাওলানা নিজামীর ফাঁসির আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে।











