বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলহাজ-তনয় হত্যাকাণ্ড বাংলাদেশকে চাপ দিতে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেসম্যানদের চিঠি

 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়ের খুনিদের দ্রুত গ্রেফতারে বাংলাদেশ সরকারকে চাপ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে আহবান জানিয়েছেন দেশটির আট কংগ্রেসম্যান।
যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলি, কংগ্রেসম্যান মাইক হোন্ডা, এলিয়ট অ্যাঞ্জেল, গ্রেস মেং, জো লফগ্রেন, টেড লিউ, এলান লয়েন্থেল ও তুলশি গ্যাবার্ড কেরিকে লেখা এক চিঠিতে এ আহবান জানান।

116869_18
চিঠিতে বলা হয়েছে, ঘাতকদের গ্রেফতাকে বাংলাদেশ যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, সেজন্য জন কেরিকে আরো সোচ্চার হতে হবে।
গত ২৫ এপ্রিল কলাবাগানের লেকসার্কাসে নিজ বাসায় জুলহাজ ও তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজিনার প্রটোকল অফিসার ছিলেন। তিনি ইউএসএআইডিতে কাজ করার পাশাপাশি সমকামী ও হিজড়াদের অধিকারবিষয়ক পত্রিকা ‘রূপবান’ সম্পাদনা করতেন। তনয় ছিলেন একজন নাট্যকর্মী।

 
এ ঘটনার পর জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন। এছাড়া কেরির নির্দেশনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনার জন্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকা সফর করে গেছেন।