বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পীর’কে গলা কেটে হত্যা রাজশাহীতে

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলায় মোহাম্মদ শহীদুল্লাহ (৬০) নামে এক ‘পীর সাহেব’কে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের একটি আম বাগান থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।আজ শনিবার নিহতের ছেলে রাসেল আহম্মেদ থানায় গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

pir_126804

শহীদুল্লাহর গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মহানন্দখালীতে। রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রায়ই বিভিন্ন এলাকা থেকে ওই পীরের মুরিদরা তার বাড়িতে আসতেন। তিনিও মাঝে মধ্যে ভক্তদের বাড়িতে যাওয়া-আসা করতেন। এ হত্যাকাণ্ডের পেছনে এ সবের কোন সংশ্লিষ্টতা আছে কিনা, তারা বুঝতে পারছেন না। এদিকে, লাশ ময়নাতদন্তের জন্য দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাতদের আসামি করে নিহতের ছেলে রাসেল আহম্মেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত