বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন: ব্যাপক অনিয়ম-সহিংসতা, নিহত ২

akhaura-news-pic-07.05_12136_1462604487নিউজ ডেস্ক : আগের তিন দফার মত শনিবার শুরু হওয়া ৭০৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণেও ব্যাপক অনিয়ম আর সহিংসতার ঘটনা ঘটেছে। জাল ভোট, ব্যালট ছিনতাই আর কেন্দ্রের দখল নিতে গিয়ে সংঘর্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের ও তাদের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত দু’জন নিহত হয়েছেন। ভোট শুরুর আগেই ব্যালটে সিল মারার ঘটনায় সারাদেশে অন্তত ৮ জন প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। এছাড়া ভোট জালিয়াতির অভিযোগ তুলে বিভিন্ন ইউপিতে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপির প্রার্থীরা। সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চন্দলা স্কুল বাজার ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ধারাল অস্ত্রের আঘাতে তাপস চন্দ্র পাল (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত তাপস ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। শনিবার সকাল ১০টার দিকে মাধবপুর ইউনিয়নের উত্তর চন্দলা স্কুল বাজার ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থী রেজাউল ও সুলতাদের সমর্থকদের এ সংঘর্ষ হয়। নিহত তাপস মেম্বার প্রার্থী রেজাউলের সমর্থক বলে জানান ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম বদিউজ্জামান। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তার সংঘর্ষের রুপ নেয়। এ সময় প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে রেজাউলের সমর্থক তাপস ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান ওসি। এদিকে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা দলটির বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার শ্রীনগর রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, জাল ভোট দেয়াকে কেন্দ্র করে শ্রীনগর রংপুর কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী রিয়াজ মোর্শেদ খান রাসেল ও আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আযান চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক সুমন হোসেনকে কিরিস দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। সুমনকে ঢাকায় নেয়ার পথে মারা যান। সুমন বিদ্রোহী প্রার্থী আযান চৌধুরীর ভাগিনা বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা