বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী সংঘর্ষে কুমিল্লায় যুবক নিহত

deathনিউজ ডেস্ক : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চন্দলা স্কুল বাজার ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তাপস চন্দ্র পাল (২৬) একজন নিহত হয়েছেন। নিহত তাপস চন্দ্র পাল ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা।

শনিবার সকাল ১০টার দিকে মাধবপুর ইউনিয়নের উত্তর চন্দলা স্কুল বাজার ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থী রেজাউল ও সুলতানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তার সংঘর্ষের রূপ নেয়। এ সময় ওই কেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে তাপস ঘটনাস্থলেই নিহত হন। ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে ওই যুবক নিহত হয়েছেন। তবে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত কী না তা খতিয়ে দেখছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা