,

পদ্মা সেতু প্রকল্পে ফিরতে চেয়েছিল বিশ্বব্যাংক

Paddma20160506124908নিউজ ডেস্ক : বহুল প্রত্যাশিত বহুমুখী পদ্মা সেতু প্রকল্পে দাতা সংস্থা বিশ্বব্যাংক আবারো ফিরতে চেয়েছিল বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শন শেষে প্রকল্প কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধিরা আমার সঙ্গে দেখা করে এ প্রকল্পে আবার রিভিউ করার অনুরোধ জানায়। তারা বলেছিল, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বিষয়ে নতুন চিন্তা করার এখনো সময় আছে। কিন্তু আমরা বলেছি এটা আমাদের সম্মান ও স্বপ্নের প্রকল্প। এ প্রকল্পে আর কাউকে রাখবো না।

পরিকল্পনা মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। পিলার বসানোর কাজের সঙ্গে পাইলিং বসানোর কাজ শুরু হয়েছে। পাইলিং শেষ হলে সেতুর মূল কাজ শেষ হতে খুব বেশি সময় লাগবে না।

তিনি বলেন, পদ্মা সেতু একটি ঐতিহাসিক প্রকল্প। শুধু আমাদের জন্য না আগামী প্রজন্মের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এ প্রকল্প ছাড়া আরো বেশ কয়েকটি বড় প্রকল্প এগিয়ে যাচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধি আরো বাড়বে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আজকে পদ্মা সেতুর কাজের কতটুকু অগ্রগতি হয়েছে তা দেখে গেলেন। আপনাদের মাধ্যমে পুরো জাতিকে এ প্রকল্পের অগ্রগতি সর্ম্পকে জানাবেন। আপনাদের মাধ্যমে জাতি জানার পর তা বিশ্বাস করবে। পুরো জাতি উদ্বুদ্ধ হয়ে আমাদের সহযোগিতা করবে।

তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হলে পদ্মার এপার ওপারের কোনো দূরত্ব থাকবে না, একাকার হয়ে যাবে। এপার-ওপারের মানুষের মধ্যে কোনো বিভেদ থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব মোহাম্মাদ তরিকুল ইসলাম, প্রকল্প পরিচালক শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে