বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হয় চ্যালেঞ্জ নিন, নয় ক্ষমা চান :খালেদা জিয়াকে নাসিম

 

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে হেয় করার জন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেনেশুনে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।আজ শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকে এ কথা বলেন মোর্চার মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী।

nasim1436094035_3396_5546

 

‘বিএনপি-জামায়াত জোটের অপপ্রচার ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে আগামী ৮ মে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত গণসমাবেশের প্রস্তুতিবিষয়ক এক বৈঠকে আওয়ামী লীগ ছাড়া মোর্চার শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।বৈঠক থেকে নেতারা জানান, ঢাকার সমাবেশের পর ১৪ মে রাজশাহীতে গণসমাবেশ করা হবে। বৈঠকে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

 

বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আমেরিকার ব্যাংকে নাকি টাকা পাওয়া গেছে। এটা অবিশ্বাস্য শুধু না, একজন নির্বোধ ব্যক্তিই শুধু একথা বলতে পারে। জেনেশুনে তিনি মিথ্যাচার করেছেন। তিনি এখন গোয়েবেলসের রানি হয়ে গেছেন। এত বড় মিথ্যাচার কেউ কোনোদিন দেখেনি।‘যদি সাহস থাকে, তাহলে সজীব ওয়াজেদ জয়ের চ্যালেঞ্জ গ্রহণ করে, প্রমাণ করতে হবে তাঁর (খালেদা জিয়া) কথা সত্য। না হলে জনগণের কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে’, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা