বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ট্রেড সেন্টারে ফাটল, বসবাস নিষেধ

 

 

নিজস্ব প্রতিবেদক : সাভারে সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট ট্রেড সেন্টারের চারতলা ছাত্রাবাস ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে ভবনে বসবাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের ৪ তলা ভবনের ছাত্রাবাসটি বৃহস্পতিবার (৫ মে) রাতে বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পরে পুলিশসহ স্থানীয় প্রশাসন ভবনটি পরির্দশন করে।

2016_05_06_16_31_35_TFZ67zjuuPDCzN5S8J5BE29eA4qJ7i_original

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদীর জানান, গত রাতে একটি চারতলার ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটলের বিষয়টি বসবাসরত ছাত্রদের নজরে আসে। পরে তারা কর্তৃপক্ষকে জানালে বসবাসের জন্য ভবনটি বন্ধ ঘোষণা করা হয়। তবে নিরাপত্তার কারণে প্রতিষ্ঠান ও ভবনটি রাখা হয়েছে পুলিশি নজরদারিতে।

প্রতিষ্ঠানের কর্মকর্তরা জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষার পরে চূড়ান্ত প্রতিবেদন দিলে ভবনটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মঞ্জু দেওয়ান নামে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, জলাশয় ভরাট করে রাতারাতি ভবন তৈরির ফলে এই ধরনের ঝুঁকি দেখা দিচ্ছে। প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে কঠোর নজরদারি রাখলে ঝুঁকিপূর্ণ ভবন তৈরি করতে কেউ সাহস পেতো না।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা