বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাকিস্তানকেও হার মানিয়েছে সংখ্যালঘুদের ওপর সরকারের নির্যাতন ’

 
নিজস্ব প্রতিবেদক : বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে সংখ্যালঘুদের ওপর যেভাবে অকল্পনীয় নির্যাতন হয়েছে তা পাকিস্তানের বর্বরতাকেও হার মানিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

arif1122_126681

 

সংগঠনটির আহ্বায়ক গৌতম চক্রবর্তী অভিযোগ করে বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে সমস্ত অমানবিক নির্যাতন ও ধ্বংসযজ্ঞ হয়েছে তা অকল্পনীয়।তিনি বলেন, সরকারে কাছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সম্পদ দখল, মন্দির-মূর্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, খুন-ধর্ষণের প্রতিবাদ জানালেও এখন পর্যন্ত কোনো ঘটনার বিচার হয়নি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং জড়িতদের বিচার না করলে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা করে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণার দেওয়া হবে।

 

 

দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে গৌতম চক্রবর্তী বলেন, অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় সরকারি প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা এসব ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিকার হয়নি, বরং বিরোধী দলের উপর দোষ চাপিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।“বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের উপর দোষ চাপিয়েছে। ফলে প্রকৃত দোষী শাস্তি বা বিচারের আওতায় আসেনি। ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায় বিচারহীনতার কারণে হতাশা ও আতঙ্কগ্রস্ত হয়ে দিনাতিপাত করছেন।”

 

 

গৌতম বলেন, ‘গত কয়েক মাসের ঘটনায় দেখা যায় সরকারি দলের স্থানীয় প্রভাবশালীরা বহু ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। সরকার যেহেতু দেশ পরিচালনা করছে সেহেতু সকল দায়িত্ব সরকারকে বহন করতে হবে।এ সময় তিনি সরকারের মন্ত্রী ইঞ্জনিয়ার মোশাররফ হোসেন ফরিদপুরে ‘জমিদার বাড়ি দখলের ঘটনা’, ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য দবির উদ্দিনের হিন্দু সম্প্রদায়ের মানুষের ‘জমি দখল’, পাবনার সাথিয়ায় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর পৃষ্ঠপোষকতায় ‘সংখ্যালঘু নির্যাতন’সহ বিভিন্ন অত্যাচারের চিত্র তুলে ধরেন।সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় সংগঠনের নেতাদের মধ্যে বাবু জয়ন্ত কুমার মন্ডল, সুশীল বড়ুয়া, উত্তম কুমার সাহা, অর্থদেব মন্ডল, সজিব রায়, অলুক বড়ুয়া, হীভন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা