বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে আ.লীগ প্রার্থীর নির্বাচনী পথসভায় গুলি, যুবলীগকর্মী নিহত

 

নিজস্ব প্রতিবেদক : হাটহাজারি উপজেলার মীর্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পথ সভার শেষ সময়ে গুলিতে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল জানিয়েছেন। নিহত যুবলীগকর্মীর নাম নূর এলাহী জুয়েল (৩২)। মীর্জাপুর ইউনিয়নের শেখ আহমদের ছেলে তিনি। আগামী শনিবার এই ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

index_95380_126629 (1)

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল বলেন, রাতে মীর্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আবসারের নির্বাচনী প্রচার কাজের সময় জুয়েল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে কীভাবে জুয়েল গুলিবিদ্ধ হন তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা ইসমাইল।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ বলেন, রাত সোয়া ১১টার দিকে জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল