বাংলাদেশে আইএস-আল-কায়েদা বিতর্ক
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সাম্প্রতিককালে একের পর এক খুনের পর দায় স্বীকার করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এবং আনসার আল ইসলাম নামে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস।২০১৫ সালে ইতালীয় নাগরিক হত্যার পর প্রথম আইএস দায়িত্ব স্বীকার করে। একই বছর লেখক অভিজিৎ রায় হত্যার পর আল কায়েদা প্রথম দায়িত্ব নেয়।গত এক বছরে অন্তত ছয়টি হত্যাকাণ্ডে আলকায়েদা এবং ১৩টিতে আইএস দায় স্বীকার করে নিয়েছে। তবে আইন শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, “আইএস ও আল কায়েদার কোনো অস্তিত্ব এ দেশে নেই।”

জেএমবি কোনো ঘটনা ঘটালে আইএস দাবি করছে আর আনসারুল্লাহ বাংলা টিম কোনো হত্যা করলে আল কায়েদা দায় স্বীকার করছে বলে জানা গেছে।র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলছেন, “প্রমাণাদি পর্যালোচনা ও ফরেনসিক করে সংস্থাটি কোনো আন্তর্জাতিকই লিংক পায়নি।”র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, “আমরা প্রায় ১৫০ জন গ্রেফতার করেছি। এর মধ্যে ৪৯ জনের মতো অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং ইন্টারভিউ করে, তদন্ত করে, তাদের ডকুমেন্ট এবং অন্যান্য এভিডেন্স পর্যালোচনা করে ফরেনসিক করে কিন্তু আমরা এ ধরনের কোনো লিংক পাই নাই।”
বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অস্তিত্বের প্রশ্নে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, “এখন এখানে যদি বলা হয় যে, আইএস ঘাঁটি গেড়েছে! আমি বলবো না। কিন্তু প্রয়াস আছে। আল-কায়েদা? ইয়েস, তাদের একটা সমর্থক কিছু গোষ্ঠী এখানে আছে।”অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলছেন, “এখানে আইএস এবং আল-কায়েদার একটা সমর্থক গোষ্ঠী আছে।”প্রতিটি হামলার পর মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিজস্ব ওয়েবসাইটে দায় স্বীকার করতে দেখা যায়। বাংলাদেশে এসব হামলা এবং জঙ্গি তৎপরতা যারা পর্যবেক্ষণ করছেন তাদের কাছেও এসব দাবির ভিত্তি স্পষ্ট নয়।
নিরাপত্তা বিশ্লেষক ড. আব্দুর রব খানের মতে দাবি, যেই করুক বিষয়টি আশঙ্কার কারণ হত্যাকাণ্ড বাড়ছে।তিনি বলেন, “তারা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতেছে। এতে কোনো সন্দেহ নাই। এটাকে এখন জেএমবি, আনসার আল ইসলাম এবং আনসারুল্লাহ বাংলা টিম যে কেউ বলতে পারে, এটা আমাদের ক্লেইম।”ড. আব্দুর রব খান বলেন, “এই যে দাবিগুলো আমার কাছে মনে হয় অর্থহীনভাবে করতেছে। দেখা যাচ্ছে তাদের হত্যার ধরন এবং টার্গেট মোটামুটি সিমিলার।”
নিরাপত্তা বিশ্লেষক ড. আব্দুর রব খানের দাবি, যেই করুক বিষয়টি আশঙ্কার বাংলাদেশে গত এক মাসে বেশকয়েকটি খুনের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে।এসব হামলা থামানো যাচ্ছে না কেন এ প্রশ্নে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, “নতুন নতুন অ্যাপস দিয়ে কে কাকে কোন মেসেজটা দেয়, কীভাবে কী করে সেটা কি কন্ট্রোল করা সম্ভব নাকি?”“কদিন আগে এফবিআইয়ের সঙ্গে বসছিলাম আমরা আমেরিকা থেকে এক্সপার্ট আসছিলো। তাদেরকে আমি বলেছি তারাও অপারগ। তারা বলে যে, এগুলো কন্ট্রোল করা আমাদের দ্বারা সম্ভব না। কেউ পারে না।”
বাংলাদেশে আল কায়েদা বা আইএস আছে কি নেই- এ বিতর্কের মাঝেই এ অঞ্চলে ঘাঁটি গড়ে তোলার ঘোষণা পাওয়া যাচ্ছে। আইএস এর মুখপত্র দাবিক ম্যাগাজিন বাংলায় অনুবাদ হচ্ছে।পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক যেখানে আইএস আমির নিয়োগ করে বাংলাদেশে তৎপরতার সুষ্পষ্ট ঘোষণা দিয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরে আটক বাংলাদেশিদের তথ্যেও আইএসে যোগ দেয়া এবং বাংলাদেশে হামলার পরিকল্পনার কথা জানা যাচ্ছে।ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, “এদেশে সবকিছু নিয়ে রাজনীতি হয়। যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে ধরছে লোকে বিশ্বাস করছে না। আইএস একটা পতাকা ওড়াবে না আল-কায়েদা একটা পতাকা ওড়াচ্ছেনা সঠিক। কিন্তু তাদেরকে ফলো করার মতো অর্গানাইজেশন আছে সেগুলো মোটামুটি ধরা ছোয়ার বাইরে থাকছে যেহেতু এই দেশে রাজনৈতিক বিশাল সংঘাতের ক্ষেত্র আছে বাদানুবাদের জায়গা আছে।”আরেকটি বিষয় লক্ষ্যণীয় যে, প্রতিটি হত্যাকাণ্ডের পর ভিকটিমকে ইসলামের দৃষ্টিতে দোষী বানানোর চেষ্টা হয়। ফেইসবুক টুইটারে খুনের সমর্থনের ব্যাপক প্রকাশ দেখা যায়।











