,

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী রাশিয়া

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আগ্রহী রাশিয়া। এজন্য তারা বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মাক সই করতে চায়।বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতভ বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ আগ্রহের কথা জানান।

image_154867_0

আলেকজান্ডার বলেন, পারস্পরিক সম্মতির ভিত্তিতে জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃতি করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা প্রয়োজন।তিনি বলেন, “এটা দ্রুত হলে উভয় দেশই লাভবান হবে।”এ সময় নসরুল হামিদ দেশীয় কোম্পানি বাপেক্স ও রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি ‘গ্যাজপ্রম’ মিলে একটি যৌথ কোম্পানি গঠনে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, গ্যাজপ্রমের প্রযুক্তি ও অভিজ্ঞতা থেকে বাপেক্স শিক্ষা লাভ করবে।এছাড়া বাংলাদেশে খনি ও পেট্রোলিয়াম খাতে জনবলের প্রশিক্ষণেও রাশিয়ার সহায়তা চান প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে