শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফৌজদারি অপরাধ ধর্মবিরোধী লেখালেখি : স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : ধর্মবিরোধী লেখালেখি থেকে সংযত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি বলেন, ধর্মবিরোধী লেখালেখি ফৌজদারি অপরাধ।বৃহস্পতিবার দুপুরে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আনসেনসরড ফ্যাক্ট ও ধর্মবিরোধী লেখালেখি ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারী অপরাধ।’

full_665771484_1450785714

মন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে পরিষ্কার বলে দিয়েছি, দেশে কোনো আইএস নেই। কোনো জঙ্গির অস্তিত্ব নেই। দেশ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে।’মন্ত্রী আরো বলেন, ‘আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী চক্রও যদি দেশীয় গ্ষ্ঠোীর সঙ্গে মিলিত হয়ে কোনো অপরাধ করে, তা কঠোর হস্তে দমন করা হবে।’মন্ত্রী জানান, বৈঠকে জুলহাস ও তনয় হত্যাকা-ের বিষয়ে তার মনোভাব জানিয়েছেন নিশা দেশাই বিসওয়াল। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়েছে।