,

আবারো স্বর্ণের দাম বেড়েছে

19124-goldamarনিউজ ডেস্ক : দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বেড়েছে। নতুন দাম অনুযায়ী স্বর্ণের ভরি প্রতি ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত বেড়েছে। আগামী শুক্রবার (৬মে) থেকে নতুন দাম কার্যকর হবে বলে বাজুস সূত্রে জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম থাকবে ৪৬ হাজার ১৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৮৯ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৪৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৬ হাজার ৩৬০ টাকা এবং প্রতি ভরি ২১ ক্যারেট রুপা (ক্যাডমিয়াম) ১১০৮ টাকা দরে বিক্রি হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ৪১৪ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৩১৪ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬৬৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৭ হাজার ৫৮৫ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ১ হাজার ১৬৬ টাকা।

এর আগে গত ৫ মার্চ স্বর্ণের দাম প্রতি ভরিতে ১২২৫ টাকা বাড়ানো হয়েছিল। এবার দুই মাস পর আবারো দাম বেড়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে