,

এসপি হারুন গাজীপুরে পুনর্বহাল, ইসির অনুমতি ছাড়াই

 

 

নিজস্ব প্রতিবেদক : এসপি-হারুননির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়াই আবারও গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে পুনর্বহাল হলেন হারুন অর রশীদ। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যাহারের দুই সপ্তাহ না যেতেই মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে গাজীপুরে পুনর্বহালের কথা জানানো হয়েছে।এর আগে ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউপি ভোট সামনে রেখে শ্রীপুরে এক সদস্য প্রার্থী খুন হওয়ার পর নির্বাচনের দুদিন আগে ২১ এপ্রিল এসপি হারুনসহ দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

f859ead59a0144b86277b722f994ec85-57289372e412c
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনকে এরপর পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় বলে বাহিনীর উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন।এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম  বলেন, আইন অনুযায়ী নির্বাচনের সময় সরকারি কোনও কর্মকর্তা-কর্মচারীকে বদলি ও পদায়নের আগে কমিশনের অনুমতি নিতে হয়। কিন্তু এসপি হারুনের ক্ষেত্রে কমিশনের কোনও অনুমতি নেওয়া হয়নি।

 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা-২০১০ অনুসারে ২০১৬ সালে গাজীপুর জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এ আদেশ কার্যকর করা হবে।এসপি হারুন প্রত্যাহার হওয়ার পর তার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনাসহ গাজীপুরেই ফিরে যেতে কমিশনে তদবির করেন। গত দুই সপ্তাহে তিনি কমপক্ষে ৪ বার কমিশনের গিয়ে একাধিক কমিশনারসহ কর্মকর্তাদের কাছে ধর্না দিয়েছেন। তবে কমিশন থেকে তিনি কোনও ইতিবাচক সাড়া পাননি বলে জানা গেছে।

 

 

জানা গেছে, আগামী ৭ মে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুরে জেলায় নির্বাচন রয়েছে। এ ধাপে জেলার কালিয়াকৈর উপজেলার ৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচনী আইন অনুযায়ী তফসিল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত নির্বাচনি সময় বলে বিবেচিত হয়। গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ৩য় ধাপের নির্বাচনের গেজেট এখনও প্রকাশ হয়নি বলে কমিশন সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে