বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতের প্রধানমন্ত্রী ঢাকায়

115426_154নিজস্ব প্রতিবেদক : তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসে পৌঁছেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ। আজ মঙ্গলবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

কুয়েতের  প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেল মন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষামন্ত্রী ড. বদর হামাদ আল-ইসা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এই সফরে তার সঙ্গে রয়েছেন। কুয়েতের প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং ভিসা অব্যাহতি বিষয়ে তিনটি চুক্তি হওয়ার কথা রয়েছে।

আগামীকাল বুধবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেখ জাবের আল-মুবারকের সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরেও যাবেন তিনি।

কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন শেখ জাবের আল-মুবারক।

তিন দিনের সফর শেষে কুয়েতের প্রধানমন্ত্রী ৫ মে বিকালে ঢাকা ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে