,

সাভারে ভবনে ফাটল, ২ কারখানা বন্ধ

22সাভার প্রতিনিধি : সাভারে উলাইলে অবস্থিত নোবেল টাওয়ার নামে একটি ৫ তলা ভবনের ৩য় তলার ভিম ও দেয়ালে ফাটলের কারণে দুইটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তর। এ বিষয়ে রাজউক কর্তৃপক্ষ সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক আহমেদ জামিল পরিদর্শন শেষে ভবনটি বন্ধ ঘোষণা করেন।

এ বিষয়ে কলকারখানা অধিদপ্তরের পরিদর্শক আহমেদ জামিল জানান, উপজেলা প্রশাসন ও রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৫ তলা ভবনে কেএলডি ও প্রতীক এপারেলস নামে দুটি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়। দুইটি কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ করত।

তবে বুয়েটের একটি দল ভবনটি পরীক্ষা নিরীক্ষা শেষে এক প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের উপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা জানান।

এদিকে আজ সকালে সাভার পৌর মেয়র আবদুল গণি ভবনটি পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সাভার মডেল থানা ও শিল্প পুলিশের ঊধ্বর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, ৫ তলা ভবনের পোশাক কারখানা দুইটি বন্ধ রাখা হয়েছে ও নিরাপত্তার স্বার্থে ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে