বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। ‘ফ্রিডম অব ইনফরমেশন এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ এই শ্লোগানকে সামনে রেখে পৃথিবীর বিভিন্ন দেশে এবার এই দিবসটি পালন করা হচ্ছে। বাংলাদেশের সাংবাদিকরাও তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এই দিবসটি পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

world-press-freedom-day20150502210200

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সকল গণমাধ্যম কর্মী, উদ্যোক্তা ও গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন।বাংলাদেশে সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি খায়রুজ্জামান কামাল ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আজ যুক্ত বিবৃতিতে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে ‘ফ্রিডম অব ইনফরমেশন এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শ্লোগানকে সামনে রেখে ৩ মে ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে পালন করার জন্য সকল প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের প্রতি আহবান জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, চলতি বছর জানুয়ারি হতে ৩০ এপ্রিল ২০১৬ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ২৫ জন সাংবাদিকসহ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন বলে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট সূত্রে জানানো হয়।

গত ২১ বছর পৃথিবীর বিভিন্ন দেশে ২৩৮৭ জন এবং গত ১২ বছরে কাজ করতে গিয়ে প্রায় ১ হাজার ১৩১ জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন। এরমধ্যে ২০১৫ সালে ১১৫ জন গণমাধ্যম কর্মী নিহত হন।