বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচজনের রায় কাল

1444754448নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের শামসুদ্দিন, নাসির উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন।

গত ১১ এপ্রিল এই পাঁচজনের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। এই পাঁচজন হলেন শামসুদ্দিন আহমেদ (৬০) ও তাঁর ভাই নাসির উদ্দিন আহমেদ (৬২), গাজী আবদুল মান্নান (৮৮), হাফিজউদ্দিন (৬৬) ও আজহারুল ইসলাম (৬০)। এঁদের মধ্যে শামসুদ্দিন আহমেদ কারাগারে আটক আছেন। অন্য চারজন পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, একাত্তরের ২৭ অক্টোবর করিমগঞ্জের আয়লা গ্রামে নাসির উদ্দিন ও শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকার বাহিনী আবদুল বারেক, মো. হাবিবুল্লাহ, শেখ চান্দু মিয়া, শেখ মালেক, আফতাব উদ্দিন, সিরাজ উদ্দিন, আবদুল জব্বার ও আবদুল মজিদকে গুলি করে হত্যা করে। ১১ নভেম্বর নাসিরের নেতৃত্বে রাজাকারেরা আয়লা গ্রামে লুণ্ঠন ও নির্যাতন চালায়। মিয়া হোসেনকে হত্যা করে। একাত্তরের ৭ সেপ্টেম্বর রামনগর গ্রামে শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকারেরা তাঁরই সহপাঠী পরেশ চন্দ্র সরকারকে আটক করে নির্যাতন ও হত্যা করে। ২৬ সেপ্টেম্বর কলাতলী গ্রামে নাসির উদ্দিন ও শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকারেরা আবদুল গফুরকে অপহরণের পর নির্যাতন করে। খুদির জঙ্গল সেতুর কাছে তাঁকে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে