,

সপ্তাহ জুড়েই চলবে বৈশাখী তাণ্ডব!

bistiনিউজ ডেস্ক : অবশেষে মে’র প্রথমদিনই মিলল মেঘের দেখা, সঙ্গে ধুলিঝড় এবং চমকানো বিদ্যুৎ। এপ্রিলের প্রথম সপ্তাহ বাদে পুরো মাস জুড়েই প্রকৃতিতে বয়ে গেছে প্রচণ্ড তাপদাহ। সেই তাপদগ্ধ রাজধানীবাসীর দীর্ঘ প্রতিক্ষিত বৃষ্টি নামলো প্রথম মে’তে। ভিজিয়ে স্নিগ্ধ করলো দগ্ধ রাজধানীকে। বহুদিন পর বৃষ্টির শীতল পরশে সিক্ত হলো নগরবাসী।

৬ এপ্রিল থেকে শুরু করে পুরো মাসটি ছিল বৃষ্টিহীন। আবহাওয়া অধিদপ্তর মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা বললেও বাস্তবতায় দেখা মেলেনি। অন্তত রাজধানীতে। কিন্তু মে মাসের প্রথমদিনের বিকেল থেকেই হঠাৎ নগরীর আকাশ ছেয়ে যায় বৈশাখী কালোমেঘে। ছুটির সন্ধ্যা কাটলো বৃষ্টির রিমঝিম আমেজে। এমন আমেজ প্রকৃতিতে থাকবে কি কালও? প্রশ্ন জেগেছে মানুষের মনে।

তার উত্তরে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক (পূর্বাভাস) আবুল হাসনাত বলেন, ‘এই ঝড়ের উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গ। সেখানে বিকেল ৩টার দিকে শুরু হয় এই ঝড়ো হাওয়া। যা বিকেল ৫টার দিকে কুষ্টিয়া, যশোর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং সন্ধ্যায় এসে ঢাকায় আঘাত হানে। এটি চলে যাবে আরো দক্ষিণ-পূর্ব দিকে এবং রাতেই তা শেষ হয়ে যাবে। তবে কাল (সোমবার) বিকেলেও আবার দেখা দেয়ার সম্ভাবনা আছে বৈশাখী ঝড়ের। এবং এ সপ্তাহ জুড়েই চলতে পারে বৈশাখী তাণ্ডব। সেই সঙ্গে কমতে পারে তাপের প্রখরতা।’

তবে পরিকল্পিত নগরায়নের অভাবে বৃষ্টি অনেক সময়ই রাজধানীবাসীর কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু বৈশাখের দাবদাহ যখন চারপাশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করছে তখন তো বৃষ্টির প্রার্থনাই করবে সবাই। নগরবাসীও চাতক পাখির মতো এক মুহূর্ত বৃষ্টির জন্য অধীর হয়ে অপেক্ষা করছিল। অবশেষে সেই মেঘভাঙা বৃষ্টিই তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিজিয়ে গেল গোটা শহরকে। শীতল করে দিয়ে গেল চাতকের শুষ্ক ঠোঁট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে