,

মালিকরা কথা রেখেছেন, আমরা বেতন বৃদ্ধি করেছি: প্রধানমন্ত্রী (ভিডিও)

vlcsnap-2016-04-30-15h38m03s239-400x225মালিকরা আমাদের কথা রেখেছেন, সেভাবে আমরা বেতন বৃদ্ধি করেছি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকের মূল্যই সরকারের কাছে সবচেয়ে বড়। তাদের হাতের দেশের অর্থনীতি সচল থাকে। তাদের কারণেই দেশ উন্নত হয়।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
মে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এক সময় আমেরিকায় কোনও শ্রমিক অধিকারের অস্তিত্ব ছিলো না। তখন সেই আমেরিকার শিকাগো শহরে বুকের রক্তের বিনিময়ে সেই অধিকার আদায় করতে হয়। যারা ১৮৮৬ সালের ১ মে শ্রমিকের অধিকার আদায়ে শহীদ হন তাদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি জাতির জনক শেখ মুজিবুর রহমানের কথাও স্মরণ করেন এই বলে যে, তার সকল আন্দোলনে, সকল উদ্যোগেই ছিলো শ্রমিকের স্বার্থ।
প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাধীন যুদ্ধবিদ্ধস্ত দেশ গড়তে শেখ মুজিবের একাগ্রতার কথা স্মরণ করে বলেন, সে সময় তিনি শ্রমিকের কর্মসংস্থান ও শিল্পকারখানা চালু করেছিলেন। তিনিই প্রথম পহেলা মে শ্রমিক দিবস হিসেবে পালন শুরু করেন।
তার সরকারও বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলেছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ৭৫ এ জাতির পিতাকে হত্যার পর অনেক শিল্প কারখানা বন্ধ করা হয়। লাভজনক নয় এই কথা বলে। কিন্তু মাথা কেটে সমাধান নয়। আমরা মনে করি কারখানা খোলা রেখেই দেশের উন্নয়ন হবে।
শ্রমিক তার শ্রম দিয়ে আমাদের দেশকে বাচিয়ে রাখে। তার শ্রম দিয়ে যে উৎপাদন হয় তাতেই অর্থনীতি সচল থাকে। যাদের ত্যাগের বিনিময়ে এই অর্জন তাদের মূল আমাদের কাছে অনেক বেশি।

https://www.youtube.com/watch?v=vZIWz78XTk4

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে