,

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে (ভিডিও )

download (79)রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা ভয়াবহ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

আজ রোববার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শেষে রাত পৌনে ৮টার দিকে হাসিনা মার্কেটে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মার্কেটটি জনতা টাওয়ারের পাশে। রাত পৌনে ১০টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। তারপর তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস কার্যালয়ে খবর দেয়।

আগুনের মার্কেটের বেশ কিছু দোকানের মালামাল পুড়ে গেছে। বাতাসের কারণে আগুন আরো ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীদের স্থানীয় লোকজনও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন।

এদিকে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এনায়েত হোসেনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসকে জানান, রোববার রাত ৭টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদর দপ্তর, পলাশী, তেজগাঁও ও মোহাম্মদপুর থেকে মোট ১৬টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছে। আগুন নির্বাপণের কাজ চলছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ জানান, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।

https://www.youtube.com/watch?v=3wD1xwl-UEY

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ