বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে দর্জি নিখিল হত্যায় জামায়াত নেতাসহ আটক ৩

1462013094_11537_1462080922নিউজ ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে দর্জি নিখিল জোয়ার্দ্দারকে (৫৯) কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামায়াত নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গোপালপুর পৌর জামায়াতের সেক্রেটারি বাদশা মিয়া, আলমনগর কামিল মাদরাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং ঝন্টু মিয়া। শনিবার রাতে নিহত নিখিলের স্ত্রী আরতি জোয়ার্দ্দার বাদী হয়ে গোপালপুর থানায় মামলাটি দায়ের করেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের স্ত্রী শনিবার রাতে অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এদিকে নিখিল হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)। শনিবার জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)- কে অবমাননার দায়ে নিখিল জোয়ার্দ্দারকে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার বেলা সাড়ে দুপুর ১২টার দিকে নিখিল চন্দ্র ডুবাইল বাজারস্থ নিজ বাড়ির সামনে তার টেইলার্সে কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে তিনজন যুবক এসে নিখিলকে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মাথা ও গলায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা সুতী কালিবাড়ী সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এ সময় তারা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগটিতে কয়েকটি ককটেলসদৃশ বস্তু ছিল।

নিখিল ওই গ্রামের নলিন জোয়ার্দ্দারের ছেলে। মহানবীকে (সা.) কটূক্তি করার অভিযোগে ২০১২ সালে দায়ের একটি মামলার আসামি ছিলেন তিনি। ওই মামলায় নিখিল তিন মাস কারাগারে ছিলেন।

মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে নিখিলকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছিল এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে