বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে স্বামীকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়েছে পাষণ্ড স্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে স্বামীকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে ফাতেমা বেগম হ্যাপী নামে এক নারীর বিরুদ্ধে।নির্মম এই ঘটনাটি ঘটে জেলার শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নয়নপুর বেপারী বাড়িতে।ঘটনার ১৬ দিন পর শনিবার রাতে স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পার্শ্ববর্তী জমিতে মাটির নিচ থেকে গলিত লাশ উত্তোলন করে পুলিশ। এ ঘটনায় ঐ নারী ও তার ছেলে ফাহিম (১৪ )কে আটক করেছে পুলিশ।

52582_0

 

জানা যায়, ওই বাড়ির মৃত আঃ হাকিমের পুত্র মোঃ জামাল হোসেন (৪০) গত ১৪ এপ্রিল নিখোঁজ হয়েছে মর্মে তার স্ত্রী ফাতেমা বেগম হ্যাপি (৩৫) গত ২৮ এপ্রিল শাহরাস্তি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে পুলিশের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ ভিন্ন কৌশল অবলম্বন করে।অপরদিকে ফাতেমা বেগম ঘটনাটি ধামাচাপা দিতে তার এক নিকটাত্মীয় আমির হোসেনের শরণাপন্ন হয়। আমির হোসেন ফাতেমার সাথে কথা বলে ঘটনার বাস্তবতা অনুমান করতে পেরে অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানকে বিষয়টি জানান। এর পরেই ফাতেমাকে কৌশলে থানায় ডেকে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ফাতেমা অনায়াসে হত্যার কথা স্বীকার করে।

 

 

স্বীকারোক্তির ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবদুল মান্নান, মোঃ নিজাম উদ্দিন, সমীর মজুমদার ও মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত জামাল হোসেনের বাড়ির পশ্চিম পাশের জমিতে গর্ত খুঁড়ে গলিত লাশ উত্তোলন করেন। এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান শীর্ষ নিউজকে জানান, প্রাথমিক স্বীকারোক্তিতে ফাতেমা জানায়, ঘটনার রাতে তার স্বামীর জন্ডিসের ঔষধের সাথে ৮টি ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। এরপর স্বামী গভীর ঘুমে থাকাবস্থায় বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে হাত-পা বেঁধে ফেলে। পরে পাশের ঘরে ঘুমিয়ে থাকা তার ৯ম শ্রেণিতে পড়ুয়া পুত্র জাহিদুল ইসলাম ফাহিমকে (১৩) ডেকে তুলে তার বাবা আত্মহত্যা করেছে বলে জানায়। লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে