,

চোখ বুজে থাকা নীতি বাংলাদেশ-ভারতের জন্য বিপজ্জনক

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০১৩ সালের শুরু থেকে বাংলাদেশে নৃশংসভাবে একের পর এক হত্যা করা হয়েছে ৩৫ জন ধর্মনিরপেক্ষ লেখক, ব্লগার, প্রফেসর ও বিদেশিকে।এসব হত্যার মধ্যে ২৩টির দায় আল কায়েদা ও ইসলামিক স্টেট স্বীকার করলেও, ইসলামপন্থী আন্তদেশীয় সন্ত্রাসী সংগঠনগুলো এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। এর পরিবর্তে তারা দায়ী করেছে স্থানীয় সংগঠনগুলোকে।

 

er_125973

নিজেদের ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০১৩ সাল থেকে ইসলামপন্থীদের সঙ্গে সমঝোতা করে আসছে। খালেদা জিয়ার বিএনপি ও তার মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ ইসলামী দলগুলোকে মোকাবিলা করতে আওয়ামী লীগ রক্ষণশীল হেফাজতে ইসলামকে পুনরজ্জীবিত করেছে।

বিরোধী দলের বর্জন করা ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর নৈতিক বৈধতা হারিয়ে- বলপ্রয়োগ ও ইসলামপন্থীদের ওপর নির্ভরতা বেড়েছে সরকারের। এমনকি হত্যাকাণ্ড নিয়ে সরকারের পদক্ষেপ গ্রহণের ধরনও পাল্টেছে। তারা নিন্দা জানানো বন্ধ করে দিয়েছে। এসব হত্যাকাণ্ড নিয়ে গণতান্ত্রিক প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রেও সংযমী হওয়ার পরামর্শ দিয়েছে সরকার।

 

 

বাংলাদেশে রাজনীতিতে ও সরকারি ক্ষেত্রে ধর্মের ভূমিকা একটি অভিন্ন ইস্যু। সহিংস উগ্রপন্থী গোষ্ঠীগুলোর পুনঃআবির্ভাব এবং অভ্যন্তরীণ সন্ত্রাসী গ্রুপগুলোর সদস্য নিয়োগ বৃদ্ধির জন্য দায়ী করুন ক্রমেই সঙ্কুচিত হতে থাকা গণতন্ত্র চর্চার পরিবেশ ও ইসলামী গ্রুপগুলোর প্রতি আনুকূল্যের বিষয়গুলোকে।

বাংলাদেশে আল কায়েদা ও আইসিস যে সক্রিয় এবং তারা এখানে তাদের সদস্য সংগ্রহ অভিযান বৃদ্ধি করেছে সে বিষয়ে ক্রমশ তথ্যপ্রমাণ বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের ইচ্ছাকৃত চোখ বন্ধ করে রাখা তাদের জন্য যেমন বিপদের তেমনি তা ভারতের জন্যও বিপদের।

যে কোনো ধরনের ধর্মীয় উগ্রপন্থীদের সঙ্গে সমঝোতা করার বিপদ সম্পর্কে নিজেদের অতীত থেকে যা শিক্ষণীয় রয়েছে ভারত তা বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে জোরদার করতে সক্ষম হবে। উদার গণতন্ত্রের আদর্শের বিরুদ্ধে যে শক্তি ক্ষতিকর তাদের সঙ্গে সব রকম সমঝোতাই গণতন্ত্রের জন্য বিরাট বিপদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে