বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জঙ্গিবাদের উত্থান বিএনপির হাতেই -হাসানুল হক ইনু

Hasanul-Haque-Inuনিজস্ব প্রতিবেদক : বিএনপির হাত ধরেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।তিনি বলেন, রাজাকার ও জামায়াতের সহায়তায় বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল। তাই খালেদা জিয়া যতদিন জামায়াতের সঙ্গে থাকবে, ততদিন বাংলাদেশ হুমকির মুখে থাকবে।শনিবার বিকেলে গোপালগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা জাসদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তথ্যমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিগত ৭ বছরে দেশের বিস্ময়কর উন্নতি হয়েছে। এ উন্নয়নের সুফল যাতে সবাই পায় ও উন্নয়নের যাতে সুষম বন্টন হয় এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গোপালগঞ্জ জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা জাসদের সহ সভাপতি স ম বাবুল হক, সাধারণ সম্পাদক সাইফুর রহমান আছাব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান, সদর থানা সভাপতি শেখ মহব্বত ই এলাহী, সংকর দাস প্রমুখ।

এ সময় বরিশাল বিভাগীয় তথ্য অফিসার আমীরুল আযম, গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার সাদরিল উলাহ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে