বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএস ৪ হাজার নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে

 
আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ায় গত দুই বছরে চার হাজার মানুষকে হত্যা করেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট’ (এসওএইচআর) এ তথ্য জানিয়েছে। আইএসের বিরুদ্ধে যাওয়ায় এসব মানুষকে শিরচ্ছেদ করে, গুলি করে ও আগুনে পুড়িয়ে মারা হয়েছে।

 

2016_04_30_21_45_06_BtgjTFFXznz2K4ZKXgeGJwM9rFYbSS_original

জঙ্গিগোষ্ঠি আইএস তাদের ‘খেলাফত’ প্রতিষ্ঠার পর থেকে বিগত ২২ মাসে চার হাজার ১৪৪ জনকে হত্যা করেছে। এদের অধিকাংশই ধর্মত্যাগ, পায়ুকাম ও মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে মৃত্যুদণ্ডের শিকার হয়েছেন।ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, আইএসের হাতে প্রাণ যাওয়া এসব সিরীয়দের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর যোদ্ধা ও বিদ্রোহী গ্রুপের সদস্য ও তাদের পরিবার আইএসের হাতে খুন হয়েছে।

 

 

এসওএইচআর’র মুখপাত্র বিবিসিকে জানান, ‘আইএস এবং সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের ফলে সৃষ্ট সহিংসতা বন্ধের জন্য আমরা ইতিমধ্যে জাতিসংঘের কাছে জোর দাবি জানিয়েছি।’উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালের মার্চে শুরু হওয়া গণতন্ত্রপন্থীদের বাশারবিরোধী আন্দোলন ধীরে ধীরে গৃহযুদ্ধে রূপ নেয়। পাশাপাশি সেখানে উত্থান ঘটে আইএসসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর। বিগত পাঁচ বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধ কেড়ে নিয়েছে দেশটির চার লক্ষাধিক মানুষের প্রাণ।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে