,

প্রধানমন্ত্রী আক্রান্ত হলেও এই আইন-শৃঙ্খলা বাহিনী কিছু করতে পারবে না

 

নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “একের পর মানুষ হত্যার ঘটনা দেখে মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্রান্ত হলেও এই আইন-শৃঙ্খলা বাহিনী কিছু করতে পারবে না। অযোগ্য লোকদের হাতে নিরাপত্তার দায়িত্ব দিয়ে কেউ নিরাপদ থাকতে পারবে না।”তিনি আজ শনিবার কালিহাতী উপজেলার এলেঙ্গা বাস স্ট্যান্ডে কৃষক শ্রমিক জনতা লীগ এলেঙ্গা পৌর কমিটি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

1427809809

তিনি আরও বলেন,“আওয়ামী লীগ চায় তাদের ভোট তারা দিবে, পাবলিকের ভোটও তারা দিবে। মানুষের ভোট এখন আর মানুষ দিতে পারে না, শয়তানের দল তাদের ভোট দিয়ে দেয়। এভাবে আর চলতে দেয়া যায় না।”কালিহাতীর উপ-নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, “আমি এমপি হওয়ার জন্য মনোনায়নপত্র জমা দেই নাই। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য নির্বাচন করতে চেয়েছি।” দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন,“এই সরকার পাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিরপেক্ষ নির্বাচন হলে তারা ১৫ সিটও পাবে না।” সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “আজকে যে পুলিশ দিয়ে আমার মাথায় আঘাত করবেন, কালকে সেই পুলিশই আপনার মাথায় আঘাত করবে।”

 

 

আব্দুল বাছেদ তালুকদারের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, আব্দুল হাই, এডভোকেট রফিকুল ইসলাম, হাসমত আলী, আবুল হোসেন ম-ল ও লুৎফর রহমান সিদ্দিকী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে