,

সশস্ত্র পুলিশ জাফর ইকবালের নিরাপত্তায়

 

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালের জন্য সশস্ত্র পুলিশ নিয়োজিত করা হচ্ছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ শনিবার রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

jafor-ikbal

তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জাফর ইকবালকে সশস্ত্র পুলিশি নিরাপত্তা প্রদান করা হবে।তিনি আরো জানান, দিনের বেলায় ড. জাফর ইকবালের সঙ্গে দুজন এবং রাতে তিনজন সশস্ত্র পুলিশ থাকবে।এক প্রশ্নের জবাবে রহমত উল্লাহ বলেন, নতুন করে জাফর ইকবালকে কোনো ধরনের হুমকি দেওয়ার তথ্য নেই। তবে সামগ্রিক পরিস্থিতিতে তাকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সিলেটের কোনো ব্যক্তি যদি জীবননাশের হুমকি পেয়ে থাকেন, তবে সেটা পুলিশকে জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করা হচ্ছে। এছাড়া গত বছরের মে মাসে অধ্যাপক জাফর ইকবালসহ দেশের ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয় ‘আনসার উল্লাহ বাংলা টিম- ১৩’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে